১১:৪৩ অপরাহ্ন, রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বাগেরহাটে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

“মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদে ক্ষতি”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হচ্ছে। দিবসটি উপলক্ষে বুধবার সকালে বাগেরহাট জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে বেলুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন, বাগেরহাটের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ডাঃ ফখরুল হাসান।

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়ে। এতে অন্যন্যাদের মধ্যে বক্তব্য দেন, বিআরটিএ এর সহকারী পরিচালক জান্নাতুল মাওয়া, বাগেরহাট সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ আশরাফুল ইসলাম, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি মোঃ কামরুজ্জামান, নিরাপদ সড়ক চাই এর বাগেরহাটের সভাপতি আলী আকবর টুটুল প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা সড়ক দুর্ঘটনা রোধে জনসচতনতা বৃদ্ধির লক্ষ্যে সকলের প্রতি আহ্বান জানান।

পরে বাগেরহাট সড়ক বিভাগের উদ্যোগে হেলমেট বিতরণ করা হয়।

বিষয়