০৭:০২ অপরাহ্ন, রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বাগেরহাটে সাংবাদিকদের সঙ্গে জামায়াত প্রার্থীর মতবিনিময়

বাগেরহাট -২ (বাগেরহাট সদর ও কচুয়া) আসনে জামায়াতের মনোনীত প্রার্থী ও দলটির যুব বিভাগের জেলা সভাপতি মঞ্জুরুল হক রাহাদ বাগেরহাটে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় শহরের একটি অভিজাত হোটেলের কনফারেন্স রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

জেলা জামাতের সাবেক আমির অধ্যাক্ষ মুজিবুর রহমানের সভাপতিত্বে ও সহকারী সেক্রেটারী মিজানুর রহমান মল্লিকের সঞ্চলনায় অনুষ্ঠিত মতবিনিময় সভা উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারী এ্যাডভোকেট মুস্তাইন বিল্লাহ, জেলা জামাতের সুরা কর্মপরিষদের সদস্য মাওলানা সাইদুল আলম, পৌর জামায়াতে আমির মাওলানা শামিম হাসান, সদর উপজেলা জামায়াতে সেক্রেটারী মাওলানা লিয়াকত আলী প্রমুখ।

মতবিনিময় সভায় মঞ্জুরুল হক রাহাদ বলেন, বাগেরহাট সদর ও কচুয়াকে দুর্নীতিমুক্ত, দখলমুক্ত, উন্নত ও মানবিক জনপদ হিসেবে গড়ে তুলতে চান তিনি। খুব শিগগিরই বাগেরহাট সদর ও কচুয়া এলাকার সার্বিক উন্নয়নকে সামনে রেখে একটি সুস্পষ্ট ও বাস্তবমুখী নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হবে বলেও জানান তিনি।
মতবিনিময় সভায় জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বিষয়