০৭:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বাগেরহাটে ১ লাখ ৮৬ হাজার ১৯৪ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে বাগেরহাটে সাংবাদিক অবহিতকরণ ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আগামী ২৮ জুন জেলার ১ লাখ ৮৬ হাজার ১৯৪ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে বলে জানানো হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) সকালে বাগেরহাট সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সাংবাদিক অবহিতকরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেজবাহ উদ্দিন।

বাগেরহাটের সিভিল সার্জন ডা. আ.স.ম. মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ডেপুটি সিভিল সার্জন ডা. হাবিবুর রহমান এবং পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক রাশেদুল বশির খান।

এসময় উপস্থিত ছিলেন, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা: রিয়াদুজ্জামান, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি শেখ আবুল সাঈদ শুনু, সাধারণ সম্পাদক হেদায়েত হোসেন লিটন, স্বাস্থ্য বিভাগের বিভিন্ন কর্মকর্তা, গণমাধ্যমকর্মী এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

সভায় জানানো হয়, আগামী ২৮ জুন অনুষ্ঠিতব্য জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে বাগেরহাট জেলার ০৬ থেকে ১১ মাস বয়সী ২৮ হাজার ৪২৬ জন শিশুকে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ১ লাখ ৫৭ হাজার ৭৬৮ জন শিশুকে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। জেলার বিভিন্ন টিকাদান কেন্দ্র ও অস্থায়ী কেন্দ্রের মাধ্যমে এ কার্যক্রম পরিচালিত হবে।

বক্তারা বলেন, ভিটামিন ‘এ’ শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, অপুষ্টিজনিত সমস্যা হ্রাস এবং দৃষ্টিশক্তি সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই জেলার সকল অভিভাবকদের তাদের সন্তানদের নির্ধারিত কেন্দ্রে নিয়ে গিয়ে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর আহ্বান জানানো হয়।

প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন বলেন, শিশুদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বাস্থ্য বিভাগের পাশাপাশি জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও সচেতন নাগরিকদের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে এ কর্মসূচিকে শতভাগ সফল করতে হবে।

সভা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা।

বিষয়

বাগেরহাটে ১ লাখ ৮৬ হাজার ১৯৪ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল