বাংলাদেশ ফাইন্যান্স পিএলসির নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন। একই সঙ্গে কোম্পানিটির ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আবদুল আজিজ। মঙ্গলবার (২৫ নভেম্বর) রাজধানীতে কোম্পানিটির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত ২৯৬তম পরিচালনা পর্ষদের সভায় তাঁদের নির্বাচিত করা হয়।
নবনির্বাচিত চেয়ারম্যান শেখ মোহাম্মদ জাকির হোসেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সিনিয়র আইনজীবি। তিনি সুপ্রিম ল চেম্বার্সের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। ব্যাংকিং ও অর্থায়ন, করপোরেট ও বাণিজ্যিক আইন, প্রকল্প অর্থায়ন এবং বৈদেশিক বাণিজ্য অর্থায়নে তাঁর ব্যাপক অভিজ্ঞতা রয়েছে। তিনি বাংলাদেশ ব্যাংক, সোনালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, বাংলাদেশ ফাইন্যান্স এবং বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডসহ বিভিন্ন প্রতিষ্ঠানের আইন উপদেষ্টা ও প্যানেল আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করেছেন।
অন্যদিকে, নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান আবদুল আজিজ একজন অভিজ্ঞ ব্যাংকার। ব্যাংকিং কার্যক্রম, করপোরেট ব্যাংকিং, বিনিয়োগ, বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনা ও কৌশলগত ব্যবস্থাপনায় তাঁর প্রায় চার দশকের অভিজ্ঞতা রয়েছে।
বাংলাদেশ ফাইন্যান্সের প্রাতিষ্ঠানিক অগ্রযাত্রার গুরুত্বপূর্ণ সময়ে নতুন এ নেতৃত্ব নির্বাচন করা হয়েছে। আইন, ব্যাংকিং ও অর্থায়ন খাতে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের দীর্ঘ অভিজ্ঞতা প্রতিষ্ঠানটির পরিচালনা, করপোরেট সুশাসন ও পরিচালন সক্ষমতা বাড়াতে ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করছে কোম্পানিটি। একই সঙ্গে অংশীজনদের আস্থা পুনঃপ্রতিষ্ঠা, দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা ও টেকসই প্রবৃদ্ধি অর্জনেও তাঁদের নেতৃত্ব গুরুত্বপূর্ণ হবে বলে আশা করা হচ্ছে।
২০২৫ সালের জানুয়ারি থেকে তিনি এক্সিম ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন। বর্তমানে ব্যাংকটির ব্যবসায়িক কার্যক্রম, বিনিয়োগ ও কৌশলগত উদ্যোগ তদারকি করছেন তিনি।
বাংলাদেশ ফাইন্যান্সের প্রাতিষ্ঠানিক অগ্রযাত্রার গুরুত্বপূর্ণ সময়ে নতুন এ নেতৃত্ব নির্বাচন করা হয়েছে। আইন, ব্যাংকিং ও অর্থায়ন খাতে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের দীর্ঘ অভিজ্ঞতা প্রতিষ্ঠানটির পরিচালনা, করপোরেট সুশাসন ও পরিচালন সক্ষমতা বাড়াতে ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করছে কোম্পানিটি। একই সঙ্গে অংশীজনদের আস্থা পুনঃপ্রতিষ্ঠা, দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা ও টেকসই প্রবৃদ্ধি অর্জনেও তাঁদের নেতৃত্ব গুরুত্বপূর্ণ হবে বলে আশা করা হচ্ছে।
এদিকে বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন বাংলাদেশ ফাইন্যান্স পিএলসির চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় বাগেরহাটের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। তার এ অর্জনে বাগেরহাটবাসীর মধ্যে আনন্দ ও গর্বের অনুভূতি সৃষ্টি হয়েছে। অভিনন্দন জানিয়ে অনেকে আশা প্রকাশ করেছেন, তার নেতৃত্ব ও দক্ষতায় বাংলাদেশ ফাইন্যান্স পিএলসি আরও এগিয়ে যাবে এবং দেশের আর্থিক খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে তারা তার নতুন দায়িত্ব পালনে সার্বিক সাফল্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেছেন।







