০৯:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বাগেরহাটে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের শাটডাউন প্রত্যাহারের দাবিতে মানববন্ধ

এনবিআর সংস্কার ঐক্য পরিষদের “কমপ্লিট শাটডাউন প্রত্যাহারের দাবিতে বাগেরহাটে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে । রবিবার (২৯ জুন) সম্মিলিত ব্যবসায়ী সমিতি আয়োজনে বাগেরহাট প্রেসক্লাবের সামনে ঘন্টা ব্যাপী মানববন্ধনে বক্তব্য দেন,  চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি ও পৌর বিএনপির সভাপতি শেখ শাহেদ আলী রবি, চেম্বারের সাবেক সভাপতি শাহজাহান মিনা, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও ব্যবসায়ী মাহবুবুর রহমান টুটুল, জেলা শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক ও ব্যবসায়ী মোঃ সাইফুল ইসলাম প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, যারা এসব কর্মসূচি পালন করছেন তারা আওয়ামী লীগের দোসর। আওয়ামী লীগের আমলে চাকুরি হওয়া ব্যক্তিরাই দেশকে অস্থিতিশীল ও বর্তমান অন্তবর্তীকালীন সরকারের ভাবমূর্তি নষ্টে এ হীন কার্যক্রম চালাচ্ছেন। বক্তারা আরো বলেন, যারা আন্দোলনের নামে বিশৃঙ্খলার সৃষ্টি করছেন তাদেরকে চাকুরিচ্যুত করে সেখানে নতুন প্রজন্মের শিক্ষিত বেকার যুবকদের অন্তর্ভুক্ত করা হোক।

বিষয়

খানজাহানের পুকুরের কুমিরের হামলায় মেয়েকে হারিয়ে তিন বছর পর পরিবারের কাছে ফিরলেন ফজিলা