০৬:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বাগেরহাটে তরুণদের নেতৃত্বে নির্বাচনী ইস্তেহার প্রণয়নের সংলাপ অনুষ্ঠিত

বাংলাদেশে তরুণদের কণ্ঠস্বরকে আগামী নির্বাচনী প্রক্রিয়ায় অর্থবহভাবে প্রতিফলিত করার লক্ষ্যে বিভিন্ন রাজনৈতিক দলের সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ অক্টোবর) সকালে বাগেরহাট জেলা পরিষদ অডিটরিয়ামে এই সংলাপ অনুষ্ঠিত হয়।

এসময় জেলা বিএনপির সমন্বয়ক ও সাবেক সভাপতি  এমএ সালাম, যুগ্ন-আহবায়ক লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম, জামায়াত নেতা অ্যাড. শেখ আঃ ওয়াদুদ, মঞ্জুরুল হক রাহাদ, এনসিপির মোল্লা রহমাতুল্লা, সৈয়দ মোর্শেদ আনোয়ার, ইসলামী আন্দোলনের মাওঃ মোশারফ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

স্থানীয় তরুণরা সরাসরি তাদের দাবি, প্রস্তাব ও মতামত উপস্থাপন করেন রাজনৈতিক ব্যক্তিদের কাসে।

সংলাপের উদেশ্য প্রসংঙ্গে আয়োজকরা জানান, তরুণ ও স্থানীয় জনগণের চাহিদা, সমস্যা এবং অগ্রাধিকারকে আগামী জাতীয় নির্বাচনের ইস্তেহারে অন্তর্ভুক্ত করা, যাতে একটি জনকেন্দ্রিক ও তরুণ-অন্তর্ভুক্ত গণতন্ত্র গড়ে ওঠে।

বাঁধন মানব উন্নয়ন সংস্থা ও একশনএইড বাংলাদেশ-এর সহযোগিতায় এটি অনুষ্ঠিত হয়। এর মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তের তরুণদের নীতি নির্ধারণ প্রক্রিয়ায় সম্পৃক্ত করার সুযোগ তৈরি হবে।

বিষয়

বাগেরহাটে খারদ্বার মসজিদে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত