বাংলাদেশ শিক্ষক সমিতির (বাশিস) বাগেরহাট জেলা শাখার নতুন আহবায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এতে বেতকাটী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান তালুকদারকে আহবায়ক এবং কে এম বাদোখালী মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মিফতা উদ্দিনকে সদস্য সচিব করা হয়েছে।
সম্প্রতি বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস) কেন্দ্রীয় কমিটির অনুমোদনের মাধ্যমে বাগেরহাট জেলা শাখার ২১ সদস্যবিশিষ্ট এ আহবায়ক কমিটি গঠন করা হয়। নতুন কমিটিতে জেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক ও সিনিয়র শিক্ষকরা রয়েছেন।
বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস) বাগেরহাট জেলা শাখা সূত্রে জানা গেছে, নতুন আহবায়ক কমিটিতে যুগ্ম আহবায়ক হিসেবে রয়েছেন রনবিজয়পুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেখ হুমায়ুন কবির, স.ম. এছহাক আলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রাজু আহমেদ, মোবাদুল ইসলাম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ মনিরুজ্জামান, যদুনাথ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ঝিমি মন্ডল এবং পুটিয়া আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খান নাজমুন নাহার।
এ ছাড়া কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন, মো. আসাদুজ্জামান, মো. নান্না মিয়া, গোলাম কুদ্দুস মাতুব্বর, মো. সেলিম হোসেন, মো. জাকির হোসেন, মো. আবুল হাসেম, সরদার গোলাম ফারুক বুলু, জি.এম. আব্দুস সালাম, রমেশ চন্দ্র খান, মো. ছরোয়ার হোসেন, মাকতিম আহমেদ (মুকুল), ফকির মনিরুজ্জামান, লাভলী মল্লিক ও শেখ মো. শাকিব।
নবগঠিত কমিটির আহ্বায়ক লুৎফর রহমান তালুকদার বলেন, শিক্ষকদের পেশাগত মর্যাদা, অধিকার ও কল্যাণ নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করা হবে। একই সঙ্গে জেলার শিক্ষক সমাজের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে তা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা ও কার্যকর ভূমিকা রাখার চেষ্টা করা হবে।
শিক্ষক নেতারা জানান, দেশের শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন, শিক্ষকদের পেশাগত নিরাপত্তা ও মর্যাদা রক্ষা, বিভিন্ন বৈষম্য নিরসন এবং শিক্ষকদের ন্যায্য দাবি আদায়ে শিক্ষক সংগঠনের ভূমিকা গুরুত্বপূর্ণ। বাগেরহাট জেলার শিক্ষকদের মধ্যে পারস্পরিক সমন্বয় ও ঐক্য আরও জোরদার করে এসব বিষয়ে কাজ করবে নতুন আহ্বায়ক কমিটি।
নতুন কমিটি দায়িত্ব গ্রহণের পর জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের সঙ্গে মতবিনিময়, সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং শিক্ষকদের বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে তা সমাধানের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে।
বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস) বাগেরহাট জেলা শাখার আগের আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন ২১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। ফলে দীর্ঘদিনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার পাশাপাশি জেলার শিক্ষক সমাজের স্বার্থে নতুন কমিটি কার্যকর ভূমিকা রাখবে এমন প্রত্যাশা করছেন শিক্ষকরা।







