০১:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বাগেরহাটসহ দেশবাসীকে আমেরিকা প্রবাসি রফিকুল ইসলাম জগলুর ঈদুল আজহার শুভেচ্ছা

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসী এবং বাগেরহাট জেলার সর্বস্তরের মানুষের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন লতিফ মাস্টার ফাউন্ডেশনের চেয়ারম্যান, সাবেক ছাত্রনেতা ও যুক্তরাষ্ট্র প্রবাসী সিপিএ রফিকুল ইসলাম জগলু।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ত্যাগ, সহমর্মিতা ও মানবতার শিক্ষা নিয়ে প্রতি বছর মুসলিম উম্মাহর মাঝে পবিত্র ঈদুল আজহা সমাগত হয়। এই ঈদ মানুষের মাঝে ভ্রাতৃত্ববোধ, সৌহার্দ্য ও পারস্পরিক সহযোগিতার বন্ধন আরও সুদৃঢ় করে। সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানোর মধ্য দিয়েই ঈদের প্রকৃত আনন্দ নিহিত রয়েছে।

তিনি বলেন, বর্তমান সময়ে সমাজে সম্প্রীতি, ভালোবাসা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করা অত্যন্ত জরুরি। ঈদুল আজহার শিক্ষা ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে কাজে লাগাতে পারলে একটি সুন্দর, শান্তিপূর্ণ ও বৈষম্যহীন সমাজ গড়ে তোলা সম্ভব হবে।

সিপিএ রফিকুল ইসলাম জগলু আরও বলেন, প্রবাসে অবস্থান করলেও বাগেরহাটের মানুষের সুখ-দুঃখ ও উন্নয়নের বিষয়গুলো তিনি সবসময় গভীরভাবে অনুভব করেন। জেলার শিক্ষা, মানবিক উন্নয়ন ও সামাজিক কল্যাণমূলক কর্মকাণ্ডে লতিফ মাস্টার ফাউন্ডেশনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সকলের সুস্বাস্থ্য, সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন এবং সবাইকে স্বাস্থ্যবিধি মেনে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার আহ্বান জানান।

বিষয়

খানজাহানের পুকুরের কুমিরের হামলায় মেয়েকে হারিয়ে তিন বছর পর পরিবারের কাছে ফিরলেন ফজিলা