০৭:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

“লতিফ মাস্টারের আদর্শ ধারণ করেই শিক্ষাবান্ধব সমাজ গড়তে চাই” -জেলা ছাত্রদল সভাপতি

প্রয়াত লতিফ মাস্টারের কবর জিয়ারত করেন জেলা ছাত্রদল নেতৃবৃন্দ

বাগেরহাটের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ‘বাতিঘর’ খ্যাত লতিফ মাস্টার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও গুণীজন শিক্ষক প্রয়াত মো. লতিফর রহমানের আদর্শ ধারণ করে শিক্ষাবান্ধব সমাজ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন বাগেরহাট জেলা ছাত্রদলের নবগঠিত কমিটির সভাপতি আতিকুর রহমান রাসেল।

শুক্রবার (১৫ মে) জুমার নামাজের পর শহরের ভিআইপি রোডসংলগ্ন সাহাপাড়া গ্রামের কবরস্থানে প্রয়াত লতিফ মাস্টারের কবর জিয়ারত শেষে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, “লতিফ মাস্টার ছিলেন পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য এক আলোকবর্তিকা। তিনি জীবনের প্রতিটি মুহূর্ত শিক্ষার প্রসার, মানবিকতা ও সমাজ উন্নয়নে উৎসর্গ করেছেন। তাঁর আদর্শ অনুসরণ করে নতুন প্রজন্মকে শিক্ষিত, মানবিক ও দেশপ্রেমিক হিসেবে গড়ে তুলতে ছাত্রদল কাজ করবে।” কবর জিয়ারত শেষে ছাত্রদল নেতারা মরহুমের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন।

এসময় উপস্থিত ছিলেন পিসি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি ও বিএনপি নেতা সদ্দার নাসির উদ্দিন লনি, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক বেগ শামীম, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শেখ নিয়ামুল কবির, যুগ্ম সাধারণ সম্পাদক ফাহিম শাহারিয়ার রাব্বি, খানজাহান আলী ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মাজারুল ইসলাম, সরকারি পিসি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মো. বেল্লাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ইমতিয়াজ জীম, ডেমা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মিজান গাজী এবং বিষ্ণুপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মো. সুমন হাওলাদারসহ ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

প্রয়াত মো. লতিফর রহমান বাগেরহাট সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের বেশরগাতী গ্রামের বাসিন্দা ছিলেন। জীবদ্দশায় তিনি বেশরগাতীসহ আশপাশের এলাকায় শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। রাত জেগে বাড়ি বাড়ি গিয়ে শিক্ষার্থীদের খোঁজখবর নেওয়া, অসহায় ও দরিদ্র শিক্ষার্থীদের আর্থিক সহায়তা করাসহ নানা মানবিক কর্মকাণ্ডে তিনি ছিলেন পরিচিত মুখ। শিক্ষার প্রতি নিবেদন ও অসামান্য অবদানের কারণে তিনি এলাকায় ‘লতিফ মাস্টার’ নামে পরিচিতি লাভ করেন। ২০১৮ সালের ১৩ জুলাই তিনি ইন্তেকাল করেন।

বিষয়