০৭:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাগেরহাট জেলা পরিষদের উদ্যোগে বিভিন্ন ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠানে অনুদানের চেক বিতরণ

মানুষের কল্যাণ, শিক্ষা বিস্তার, ধর্মীয় মূল্যবোধের বিকাশ এবং সামাজিক উন্নয়নকে এগিয়ে নিতে বাগেরহাট জেলা পরিষদের উদ্যোগে জেলার বিভিন্ন মসজিদ, মন্দির, মাদ্রাসা ও শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

 

রোববার (২০ জুলাই) বাগেরহাট জেলা পরিষদ কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে আনুষ্ঠানিকভাবে অনুদানের চেক তুলে দেন।

অনুষ্ঠানে জেলা পরিষদের কর্মকর্তারা, বিভিন্ন শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং সুধীজন উপস্থিত ছিলেন।

 

জেলা পরিষদ সূত্র জানায়, শিক্ষা, ধর্মীয় চর্চা, সামাজিক সম্প্রীতি ও জনকল্যাণমূলক কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে এ অনুদান প্রদান করা হয়েছে। সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের পাশাপাশি জেলা পরিষদও স্থানীয় পর্যায়ে শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন এবং বিভিন্ন কার্যক্রমে নিয়মিত সহযোগিতা করে আসছে।

অনুদানপ্রাপ্ত প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে শরণখোলার মধ্য খোন্তাকাটা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা, রামপালের বৃচাকশ্রী হাজী নেছার উদ্দিন জামে মসজিদ ও কবরস্থান, কচুয়ার খলিশাখালী নিজামিয়া মাদ্রাসা, মাধবকাঠি ফাজিল মাদ্রাসা, মধ্যগোপালপুর মুন্সিবাড়ি জামে মসজিদ ও টেংরাখালী হাজরাবাড়ি জামে মসজিদ, রামপালের মল্লিকেরবেড় মাধ্যমিক বিদ্যালয়, বাগেরহাট সদরের সরুই জামে মসজিদ, দশমিনা জামে মসজিদ ও মুনিগঞ্জ জামে মসজিদ, চিতলমারীর দারুল উলুম মাদ্রাসা ও হেফজখানা এবং হাড়িয়ারঘোপ পশ্চিমপাড়া জামে মসজিদ, মোংলার সেন্ট পলস উচ্চ বিদ্যালয়, বুড়িডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়, আমডাতলা মাধ্যমিক বিদ্যালয় ও গুলবুনিশা জামে মসজিদ, মোল্লাহাটের সুশিক্ষা ফাউন্ডেশন, সিংগাতী শিকদার বাড়ি জামে মসজিদ, মোল্লারকুল কাজীবাড়ি জামে মসজিদ, ভান্ডারখোলা নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ও জয়ডিহি দাড়িয়াঘাট মসজিদ, মোরেলগঞ্জের পশ্চিম খালকুলা জামে মসজিদ, চিংড়াখালী জামে মসজিদ ও সপ্তগ্রাম সম্মিলনী শ্রী শ্রী রাধাকৃষ্ণ সেবাশ্রম, ফকিরহাটের মধ্য বাহিরদিয়া বাইতুল আমান জামে মসজিদ, রামপালের আড়ুয়াডাঙ্গা উত্তরপাড়া জামে মসজিদ, ইসলামাবাদ বোর্ডের বাজার জামে মসজিদ, গিলাতলা জামে মসজিদ, বৃচাকশ্রী হাজী বাড়ি জামে মসজিদ ও এ.বি.সি. মাধ্যমিক বিদ্যালয়, শরণখোলার পূর্ব বকুলতলা মিয়াবাড়ি জামে মসজিদ, বাগেরহাটের রসুলপুর রহমানিয়া জামে মসজিদ এবং মাহফুজা খানম মাধ্যমিক বিদ্যালয়সহ জেলার বিভিন্ন ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠান।

 

অনুষ্ঠানে জেলা পরিষদের পক্ষ থেকে জানানো হয়, একটি শিক্ষিত, মানবিক ও সম্প্রীতিপূর্ণ সমাজ গড়ে তুলতে শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এসব প্রতিষ্ঠানের উন্নয়নে জেলা পরিষদের সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

 

জেলা পরিষদের প্রশাসক  আলহাজ্ব ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেনে বলেন, জেলার প্রত্যন্ত অঞ্চলের শিক্ষা, ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে জেলা পরিষদ সবসময় আন্তরিকভাবে কাজ করছে। সমাজের সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে জনকল্যাণমূলক কার্যক্রম আরও বিস্তৃত করা হবে।

 

অনুদানপ্রাপ্ত প্রতিষ্ঠানের প্রতিনিধিরা জেলা পরিষদের এই উদ্যোগকে সময়োপযোগী ও জনকল্যাণমূলক উল্লেখ করে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

 

তারা বলেন, এ ধরনের সহযোগিতা প্রতিষ্ঠানগুলোর শিক্ষা, ধর্মীয় কার্যক্রম ও অবকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং স্থানীয় পর্যায়ে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক হবে।

বিষয়

ইমাম বুখারীর মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এমএ করিম