১১:৪৮ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাগেরহাটে নৌযান শুমারির অবহিতকরণ সভা অনুষ্ঠিত

“নৌযান সুমারি সফল করি, সমৃদ্ধ বাংলাদেশ গড়ি”-এই প্রতিপাদ্যে বাগেরহাটে নৌযান শুমারি ২০২৬ বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ আগস্ট) সকালে বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা পর্যায়ে নৌযান সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

অবহিতকরণ সভায় বাগেরহাটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট গোলাম মো. বাতেনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, অতিরিক্ত জেলা প্রশাসক মেজবাহ উদ্দীন, কোস্টগার্ডের কর্মকর্তা লেফ: মুসফিকসউস সালেহিন, জেলা পরিসংখ্যান কর্মকর্তা মো: রাসিউল ইসলাম, মৎস্য বিভাগের সহকারী পরিচালক সানজিদা হক, সুন্দরবন পুর্ব বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা শাহজাহান আলী, নৌপুলিশের পরিদর্শক আসলাম বাহার বুলবুল প্রমুখ।

 

নৌপরিবহন অধিদপ্তরের নৌযান ডাটাবেইজ তৈরি ও নৌযান ব্যবস্থাপনায় সক্ষমতা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস)নৌযান শুমারী কার্যক্রমের ব্যাপক প্রচারের লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সংশ্লিষ্ট কর্মকর্তা, নৌপরিবহন সংশ্লিষ্ট কর্মকর্তা, স্থানীয় নৌযান মালিক ও সংশ্লিষ্ট প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 

সভায় বক্তারা বলেন, দেশের নৌযান খাতের সঠিক চিত্র তুলে ধরতে নির্ভুল তথ্য-উপাত্ত সংগ্রহ অত্যন্ত গুরুত্বপূর্ণ। নৌযানের সংখ্যা, ধরন, মালিকানা, ব্যবহারের ধরনসহ সংশ্লিষ্ট বিভিন্ন তথ্য জরিপের মাধ্যমে সংগ্রহ করা হবে। এসব তথ্য ভবিষ্যতে নৌপরিবহন খাতের পরিকল্পনা ও উন্নয়ন কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সভায় নৌযান মালিক ও সংশ্লিষ্টদের জরিপ কার্যক্রমে প্রয়োজনীয় তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানানো হয়। একই সঙ্গে জরিপের উদ্দেশ্য ও কার্যক্রম সম্পর্কে সংশ্লিষ্টদের অবহিত করা হয়।

 

আয়োজকরা জানান, ‘নৌযান জরিপ ২০২৬’ কার্যক্রমের মাধ্যমে দেশের নৌযান খাতের একটি নির্ভরযোগ্য ও হালনাগাদ তথ্যভান্ডার তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে নৌপরিবহন ব্যবস্থাপনা ও নীতিনির্ধারণে আরও কার্যকর পরিকল্পনা গ্রহণ করা সম্ভব হবে। আগাম ি২০ থেকে ২৯ আগস্ট এই নৌযান শুমারী অনুষ্ঠিত হবে।

বিষয়