০৭:০৬ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বাগেরহাটে ‘আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট প্রকল্পের সমাপনী

বাগেরহাটের ফকিরহাটে আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশন’স ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভলপমেন্ট প্রকল্পের  সমাপনী সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) বাগেরহাটের ফকিরহাটের উপজেলা সম্মেলন কক্ষে এডুকেশন এভোব অল এর অর্থায়নে এবং ব্র‍্যাক কতৃক বাস্তবায়িত এই সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথি ছি‌লেন ফ‌কিরহাট উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা ‌মোঃ রোকনুজ জামান।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাহেরা পারভিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুব্রত বিশ্বাস, যুব উন্নয়ন কর্মকর্তা রতন কৃষ্ণ দাস,  ব্র্যাকের ম্যানেজার অপারেশন জেরিন তাসনিন, জেলা প্রতিনিধি ইদ্রিস আলী,  দক্ষতা উন্নয়ন কর্মসূচির জেলা ব্যবস্থাপক মোঃ মিজানুর রহমান, প্রোগ্রাম অর্গানাইজার শফিকুল ইসলাম, সমর কুমার রায়, ইসমাইল হোসেন প্রমূখ।

সভায় প্রকল্পের আওতায় তরুণদের জন্য আর্থিক সুযোগ সৃষ্টি, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়া এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে তরুণদের অংশগ্রহণ বাড়ানোর বিভিন্ন দিক তুলে ধরা হয়।

আলোচনায় তরুণদের আর্থিক সেবা গ্রহণের ক্ষেত্রে বিদ্যমান সুযোগ ও চ্যালেঞ্জ, উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠার সম্ভাবনা এবং তাদের অর্থনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার বিভিন্ন কৌশল নিয়ে মতবিনিময় করা হয়।

আয়োজকরা জানান, তরুণদের প্রয়োজনীয় আর্থিক জ্ঞান ও সেবা পাওয়ার সুযোগ তৈরি করা গেলে তারা নিজেদের কর্মসংস্থানের পাশাপাশি স্থানীয় অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন। এ ধরনের উদ্যোগ তরুণদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি অন্তর্ভুক্তিমূলক উন্নয়নকে আরও গতিশীল করবে।

সভায় সংশ্লিষ্ট প্রকল্পের অংশীজন, সরকারি ও বেসরকারি সংস্থার প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আলোচনায় জানা যায়,  প্রকল্পের আওতায় ১৫০ জন অংশগ্রহণকারী প্রশিক্ষণ গ্রহণ করেছেন। তাদের মধ্যে ১২৯ জন নতুন উদ্যোক্তা হিসেবে ব্যবসা শুরু করেছেন। এসব উদ্যোক্তার ব্যবসার মাধ্যমে আরও ২৭ জনের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে।

বিষয়

রাখালগাছিতে বিএনপি নেতা বাপ্পি’র নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার