বাগেরহাটে অসহায় ও অসচ্ছল রোগীদের চিকিৎসার জন্যে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। মানবিক সহায়তায় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে বাগেরহাট জেলা পরিষদের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
রোববার (২৩ আগস্ট) বাগেরহাট জেলা পরিষদ কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অসহায় ও অসচ্ছল রোগীদের হাতে আর্থিক সহায়তা তুলে দেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মোহাম্মাদ জাকির হোসেন।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আবু রিয়াদ, সহকারী প্রকৌশলী শহিদুল ইসলাম এবং বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আবু সাঈদ শুনু প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, অসহায় ও অসচ্ছল মানুষের চিকিৎসার ব্যয় বহন করা অনেক পরিবারের জন্য কঠিন হয়ে পড়ে। এসব মানুষের পাশে দাঁড়াতে জেলা পরিষদের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে। এ ধরনের উদ্যোগের মাধ্যমে দরিদ্র ও অসহায় রোগীরা চিকিৎসা চালিয়ে যাওয়ার সুযোগ পাবেন।
জেলা পরিষদের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে অসহায় ও অসচ্ছল রোগীদের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়। মানবিক এ উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।








