০৭:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বাগেরহাটে সোনালী ব্যাংকের রাখালগাছি বাজার উপ-শাখার উদ্বোধন

বাগেরহাটে সোনালী ব্যাংকের রাখালগাছি বাজার উপ-শাখার উদ্বোধন

বাগেরহাট প্রতিনিধি:

গ্রাহকদের আরও আধুনিক, দ্রুত ও প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা নিশ্চিত করতে বাগেরহাটের রাখালগাছি বাজারে সোনালী ব্যাংক পিএলসির উপশাখার উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) সকালে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শাখাটির উদ্বোধন করেন, বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংকের  খুলনা জেনারেল ম্যানেজার্স অফিসের জেনারেল ম্যানেজার জাহিদুল ইসলাম মোল্যা। সভাপতিত্ব করেন সোনালী ব্যাংকের বাগেরহাট  প্রিন্সিপাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার সুকুমার রায়। স্বাগত বক্তব্য দেন বাগেরহাট শাখার সহকারী জেনারেল ম্যানেজার ও শাখা প্রধান মো. হুমায়ুন কবির।

প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যাংকিং খাতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গ্রাহকবান্ধব ও প্রযুক্তিনির্ভর সেবা নিশ্চিতের মাধ্যমে সোনালী ব্যাংক মানুষের আস্থা আরও সুদৃঢ় করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বিশেষ অতিথি জাহিদুল ইসলাম মোল্লা বলেন, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের ধারাবাহিকতায় সোনালী ব্যাংক আধুনিক প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা সম্প্রসারণে কাজ করছে। নতুন উপশাখার মাধ্যমে গ্রাহকরা আরও দ্রুত, নিরাপদ ও মানসম্মত সেবা পাবেন।

সভাপতির বক্তব্যে সুকুমার রায় বলেন, গ্রাহকের সন্তুষ্টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সোনালী ব্যাংক আধুনিক ব্যাংকিং সেবা সম্প্রসারণ করছে। নতুন এই উপশাখা রাখালগাছি ও আশপাশের এলাকার মানুষের আর্থিক লেনদেনকে আরও সহজ ও গতিশীল করবে।

অনুষ্ঠানে ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, স্থানীয় ব্যবসায়ী, জনপ্রতিনিধি, সুধীজন ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

বিষয়

বাগেরহাটে সোনালী ব্যাংকের রাখালগাছি বাজার উপ-শাখার উদ্বোধন