১১:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
মোংলা-রামপালের অনগ্রসর জনগোষ্ঠীর দক্ষতা ও নিরাপদ অভিবাসন শীর্ষক সেমিনারে পরিবেশ প্রতিমন্ত্রী

নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী শীঘ্রই এ এলাকার ৫০ জনকে বিদেশে পাঠানো হবে

মোংলা ও রামপালের অনগ্রসর জনগোষ্ঠীর দক্ষতা উন্নয়ন এবং নিরাপদ অভিবাসন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলামের সার্বিক ব্যবস্থাপনায় ও জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর সহযোগীতায় বিদেশগামী শিক্ষিত যুবক-যুবতীদের অংশগ্রহণে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
শুক্রবার বিকেলে উপজেলার সুন্দরবন মহিলা কলেজ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তামান্না ফেরদৌসির সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বিশেষ অথিতির হিসেবে প্রশিক্ষণ প্রদাণ করেন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর অতিরিক্ত মহাপরিচালক মোঃ আশরাফ হোসেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন সরকারি চিতলমারী কারিগরি কলেজের অধ্যক্ষ ও বাগেরহাট মেরিন একাডেমি পরিচালক মাজহারুল হোসেন খান, জনশক্তি বাগেরহাট দপ্তরের পরিচালক মোঃ মেহেদি হাসানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
প্রধান অথিতির বক্তব্যে প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম বলেন, বাগেরহাটের মোংলা-রামপালে অনগ্রসর জনগোষ্ঠীর বসবাস। লবণাক্ততার কারণে এখানে আগের মত ধান ও মাছ হয়না।
নারীদেরও নানা সমস্যা। বিকল্প কর্মসংস্থানের অভাবে বেকারত্ব ও দারিদ্রতা বাড়ছে। তাই এখানকার শিক্ষিত যুবক-যুবতীদেরকে বিদেশে পাঠানোর উদ্যোগ নেয়া হয়েছে। শীঘ্রই মোংলা ও রামপালের ৫০ জনকে বিদেশে পাঠানো হবে। স্থানীয় শিক্ষিত যুবক-যুবতীদেরকে কর্মসংস্থানের জন্য বিদেশে পাঠানো আমার নির্বাচনী অঙ্গিকার ছিলো। সেই অঙ্গিকার বাস্তবায়নের পথে এখন। তিনি আরো বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের দায়িত্বভার গ্রহণের পর থেকেই বিদেশে জনশক্তি রপ্তানি শুরু করেছিলেন।
তারই ধারাবাহিকতায় এ সেক্টর এখন বিশালতায় রুপ নিয়েছে। বর্তমানে দেশের দেড় কোটি মানুষ বিদেশে কর্মসংস্থানের সুযোগ করে নিয়েছে।
বিষয়