০৮:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মোংলায় পৌর বিএনপি সদস্য সচিবের বিরুদ্ধে বিক্ষোভ ও সমাবেশ

মোংলায় যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীদের উদ্দেশ্য করে হেয়প্রতিপন্ন এবং কটুক্তিমূলক বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে পৌর শহরের প্রধান প্রধান সড়কে বিক্ষোভ মিছিল করেন যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল। পরে তারা পৌর মার্কেটের সামনে প্রতিবাদ সমাবেশ করেন। এ সময় বক্তারা বলেন, পৌর বিএনপির সদস্য সচিব মাহবুবুর রহমান মানিক গত ২৮ জুন ৬ নম্বর ওয়ার্ড বিএনপির কাউন্সিল অনুষ্ঠানে বক্তৃতা দেয়ার সময় যুবদল ও ছাত্রদল নেতাদের বিরুদ্ধে হেয়প্রতিপন্ন এবং কটুক্তিমূলক বক্তব্য দেন। সেই বক্তব্যের জেরে ক্ষোভে পেটে পড়েন যুবদল ও ছাত্রদল নেতা-কর্মীরা। যার প্রেক্ষিতে মঙ্গলবার বিকেলে পৌর শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলসহ সহযোগী সংগঠনের একাংশ। বিক্ষোভ মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন পৌর যুবদলের সদস্য সচিব আবুল কাশেম, পৌর যুবদল নেতা ইকবাল মুন্সী, উপজেলা যুবদল নেতা খালিদ মাহমুদ সোহাগ ও পৌর ছাত্রদলের সাবেক আহবায়ক জাহিদুল ইসলাম সাদ্দাম ও সাবেক সদস্য সচিব সাগর মীর।

এ বিষয়ে পৌর বিএনপির আহবায়ক মাহবুবুর রহমান মানিক বলেন, যারা এসব কর্মকাণ্ড করছেন তারা ভিন্ন রাজনৈতিক দলের গুপ্তচর হিসেবে বিএনপির অভ্যন্তরে নানা বিবাদ সৃষ্টি করছেন। এর আগে পৌর ৬ নম্বর ওয়ার্ড বিএনপির কাউন্সিলে বিশৃঙ্খলার দায়ে এদেরকে দল থেকে শোকজ করা হয়েছিল। এখন সামনে পৌর বিএনপির সম্মেলন বানচালের জন্য নানাভাবে উঠেপড়ে লেগেছে।
বিষয়

খানজাহানের পুকুরের কুমিরের হামলায় মেয়েকে হারিয়ে তিন বছর পর পরিবারের কাছে ফিরলেন ফজিলা