০৬:৪০ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বাগেরহাটে বর্নাঢ্য আয়োজনে বর্ষবরণ

বর্নাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন করেছে বাগেরহাটবাসী। ১লা বৈশাখ মঙ্গলবার সকালে বাগেরহাট জেলা স্টেডিয়ামে জাতীয় সংগীত ও এসো হে বৈশাখ গানের মাধ্যমে বাগেরহাটে বর্ষবরণের কার্যক্রম শুরু হয়। গান শেষে স্টেডিয়ামের সামনে থেকে জেলা প্রশাসনের আয়োজনে বর্নাঢ্য শোভাযাত্রা বের করা হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে জেলা পরিষদ অডিটোরিয়াম মাঠে এসে শেষ হয়।

সেখানে বেলুন ও পায়রা উড়িয়ে পাঁচদিন ব্যাপি বৈশাখী মেলার উদ্বোধন করা হয়।

এসব অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মঞ্জুরুল হক রাহাদ। বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেনের সভাপতিত্বে এসময়, পুলিশ সুপার মোহাম্মাদ হাছান চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আবু সাইদ শুনুসহ বিভিন্ন শ্রেনি পেশার প্রতিনিধিরা অংশগ্রহন করেন।

পাঁচদিন ব্যাপি মেলায় ২০টি স্টলে বিভিন্ন গ্রামীন খাবার, সৌখিন পন্য, পান্তা ইলিশসহ বিভিন্ন পন্যের পশরা সাজিয়ে বসেছেন মৌসুমি ব্যবসায়ীরা।

এছাড়া ১লা বৈশাখ উপলক্ষে সকল শিক্ষা প্রতিষ্ঠানে ১লা্ বৈশাখ উদযাপন, কারাগার, হাসপাতাল, শিশুপরিবার এবং এতিম খানায় উন্নত খাবার পরিবেশন, কারাগার ও শিশুপরিবারে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন, সুবিধামত সময়ে জেলা শিশু একাডেমী ও গণগ্রন্থাগারে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

বিষয়