০৬:৪৯ অপরাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বাগেরহাটে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

বাগেরহাটে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯ মে) দুপু‌রে  মা‌জেদা বেগম ফাউন্ডেশনের আয়োজ‌নে শহরের সরুই এলাকায় এই দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য  এডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান দ্বীপু।

 

মা‌জেদা বেগম ফাউন্ডেশন, জেলা বিএনপির সমন্বয়ক ও সাবেক সভাপতি এম এ সালামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপ‌স্থিত ছি‌লেন, বা‌গেরহাট-২ আস‌নের সংসদ  সদস্য শেখ মনজুরুল হক রাহাদ, জেলা জামায়াতের আমির মাওঃ রেজাউল করিম, বিএনপি নেতা শমসের আলী মোহন, খাদেম নেয়ামুল নাসির আলাপ, সৈয়দ নাসির আহমেদ মালেক, শেখ শাহেদ আলী রবি, মাহবুবুর রহমান টুটুল, হাদিউজ্জামান হিরো, শাহিদা আখতারসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

 

বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, জাতীয়তাবাদী আদর্শ এবং উন্নয়নমুখী রাষ্ট্র গঠনে তার অবদান দেশের মানুষ আজও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে।

 

তারা আরও বলেন, বর্তমান প্রজন্মের কাছে জিয়াউর রহমানের আদর্শ ও দেশপ্রেম তুলে ধরতে হবে। তার দেখানো পথ অনুসরণ করেই দেশের গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলন এগিয়ে নেওয়ার আহ্বান জানান বক্তারা।

 

অনুষ্ঠান শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে বিএনপি ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

বিষয়

খানজাহানের পুকুরের কুমিরের হামলায় মেয়েকে হারিয়ে তিন বছর পর পরিবারের কাছে ফিরলেন ফজিলা