০৪:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বাগেরহাটে ঘরের তালা ভেঙে দুর্ধর্ষ চুরি

হেদায়েত পুরে চুরি হওয়া বাড়ি, ইনসেটে তছনছ করা মালামাল

বাগেরহাটে একটি বসতঘরের তালা ভেঙে প্রায় ৮ লাখ টাকার মালামাল চুরির অভিযোগ উঠেছে। গতকাল রাতে সদর উপজেলার ডেমা ইউনিয়নের হেদায়েতপুর গ্রামে  এ ঘটনায় বাগেরহাট মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী মো. শিহাব উদ্দিন।

অভিযোগ সূত্রে জানা গেছে, হেদায়েতপুর গ্রামের বসতঘরের দরজার তালা ভেঙে দুর্বৃত্তরা ঘরে প্রবেশ করে। পরে ঘরে থাকা নগদ অর্থ, স্বর্ণালঙ্কারসহ বিভিন্ন মূল্যবান মালামাল চুরি করে নিয়ে যায়। চুরি যাওয়া মালামালের আনুমানিক মূল্য প্রায় ৮ লাখ টাকা বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগী শিহাব উদ্দিন জানান, তার শ্যালক এস এম নিয়ামুল বারীর বসতঘরে এ চুরির ঘটনা ঘটে। সকালে ঘরের দরজার তালা ভাঙা ও মালামাল এলোমেলো অবস্থায় দেখে বিষয়টি জানতে পারেন তারা।

এস এম নিয়ামুল বারী জানান, এরআগেও এই বাড়িতে দুই দফায় চুরি হয়েছে। বিগত ২ মাস পুর্বের চুরির মামলার আসামীরা সম্প্রতি জামিনে মুক্ত হয়ে এই ঘটনা ঘটাতে পারে।

আসামিদের বিরুদ্ধে বিভিন্ন সময় ভয়ভীতি ও হুমকি প্রদানের অভিযোগ ছিল। ঘটনার সঙ্গে তাদের সম্পৃক্ততা রয়েছে বলে সন্দেহ করছেন ভুক্তভোগীরা।

এ বিষয়ে বাগেরহাট সদর মডেল থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। পুলিশ ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে।

ভুক্তভোগীরা দ্রুত চোরদের শনাক্ত ও গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

 

বিষয়