১১:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
নকলমুক্ত পরিবেশে শিক্ষাকে যুগোপযোগী করার আহবান

যশোর শিক্ষা বোর্ডের নবাগত চেয়ারম্যানকে বাগেরহাট শিক্ষকবৃন্দের শুভেচ্ছা

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোরের নবাগত চেয়ারম্যান ফারুখে আযম মুঃ আব্দুস ছালামকে বাংলাদেশ শিক্ষক সমিতি বাগেরহাট জেলা শাখার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১ ঘটিকায় চেয়ারম্যানের কক্ষে এ শুভেচ্ছা জ্ঞাপন ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক ড. মো: কামরুজ্জামান, বাংলাদেশ শিক্ষক সমিতির বাগেরহাট জেলা শাখার সভাপতি: মো: হুমায়ুন কবির শেখ, সাধারণ সম্পাদক: মিফতা উদ্দিন, শ্রীফলতলা পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও রামপাল এসএসসি পরীক্ষা কেন্দ্রের কেন্দ্র সচিব এমডি মতলুব হোসেন, কাদিরখোলা মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জয়দেব কুমার পাল, বেতাগা এসএসসি পরীক্ষা কেন্দ্রের কেন্দ্র সচিব পিযুষ কান্তি সরকার, লখপুর আলহাজ্ব আম্বিয়া ইসহাক কলেজিয়েট গার্লস স্কুলের প্রভাষক শেখ আল ইমরান, চুলকাটি ঘনশ্যামপুর মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও চুলকাটি এসএসসি পরীক্ষা কেন্দ্রের কেন্দ্র সচিব গাজী মো: মিজানুর রহমান প্রমুখ।

শিক্ষক নেতৃবৃন্দ নতুন চেয়ারম্যানকে অভিনন্দন ও ফুলের শুভেচ্ছা জানান। শিক্ষকদের সাথে আলাপকালে চেয়ারম্যান মহোদয় জানান, শিক্ষা বোর্ডের সকল কার্যক্রম স্বচ্ছ ও জবাবদিহিতামুলক ভাবে এগিয়ে নিতে,নকলমুক্ত পরিবেশে শিক্ষাকে যুগোপযোগী করতে দেশনায়ক তারেক রহমানের সরকারের গৃহীত পদক্ষেপ বাস্তবায়নের উদ্দেশ্যে কাজ করে যাচ্ছেন।

তিনি শিক্ষাকে আধুনিক, যুগপযোগী ও সমুন্নত রাখতে টিমওয়ার্কের উপর গুরুত্বারোপ করেন। এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোরের সকল সেবাকে ডিজিটালাইজড এর মাধ্যমে স্বল্প সময়ে সরবরহ করার প্রত্যয় ব্যক্ত করেন।

বিষয়