০১:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

খালেদা জিয়া স্মরণে নাগরিক শোকসভায় সাবেক সচিব ড. শেখ ফরিদুল ইসলাম

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা ৩টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজার উন্মুক্ত স্থানে শুরু হওয়া এই শোকসভায় সভাপতিত্ব করেন সাবেক প্রধান বিচারপতি সৈয়দ জে আর মোদাচ্ছির হোসেন।

 

শোকসভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ, পেশাজীবী, কূটনীতিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 

এই নাগরিক শোকসভায় যোগ দেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রোটোকল অফিসার, ডিজিটাল বাগেরহাটের উপদেষ্টা ও সাবেক সচিব ড. শেখ ফরিদুল ইসলাম বাবলু। শোকসভায় বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের পিছনের সারিতে তাকে উপস্থিত থাকতে দেখা যায়।

 

শোকসভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ড. শেখ ফরিদুল ইসলাম বলেন, বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেতা নন, তিনি ছিলেন গণতন্ত্র, জাতীয়তাবাদ ও মানুষের অধিকার প্রতিষ্ঠার এক আপসহীন সংগ্রামী প্রতীক। তার নেতৃত্বে বাংলাদেশ বহুদলীয় গণতন্ত্রের পথে এগিয়ে গেছে। আজ জাতি একজন অভিভাবকতুল্য নেত্রীকে স্মরণ করছে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায়।

 

তিনি আরও বলেন,খালেদা জিয়ার রাজনৈতিক জীবন নতুন প্রজন্মের জন্য অনুকরণীয়। গণতন্ত্র রক্ষার আন্দোলনে তার ত্যাগ ও অবদান ইতিহাসে চিরদিন স্মরণীয় হয়ে থাকবে।

শোকসভায় বক্তারা বেগম খালেদা জিয়ার রাষ্ট্রনায়কোচিত ভূমিকা, গণতন্ত্র পুনরুদ্ধারে তার সংগ্রাম এবং দেশের রাজনৈতিক ইতিহাসে তার অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। সভা শেষে তার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও এক মিনিট নীরবতা পালন করা হয়।

 

বিষয়